Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্রের কার্যক্রম সমাপ্ত ঘোষণা – GBTnews Bangla Press "Enter" to skip to content

বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্রের কার্যক্রম সমাপ্ত ঘোষণা

ঢাকা, ০৩ জানুয়ারি – বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর প্রেক্ষিতে তার দাখিল করা মনোনয়নপত্রের কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান যাচাই-বাছাই শেষে এ তথ্য নিশ্চিত করেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, আইনগত বিধান অনুযায়ী কোনো প্রার্থী মৃত্যুবরণ করলে তার দাখিল করা মনোনয়নপত্র আর কার্যকর থাকে না। সে অনুযায়ী বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্রকে কার্যক্রম সমাপ্ত হিসেবে বিবেচনা করা হয়েছে।

তিনি আরও জানান, বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং আবিদুর রহমান সোহেলের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়েছে। তবে ত্রুটির কারণে একই আসনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

অন্যদিকে বগুড়া-৭ আসনে বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী আনছার আলীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে এ আসনে বিএনপির মোরশেদ মিলটন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর গোলাম রব্বানী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের শফিকুল ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

রিটার্নিং কর্মকর্তা জানান, দুই আসন মিলিয়ে যাচাই-বাছাই শেষে মোট পাঁচজন প্রার্থীর মনোনয়ন বৈধ এবং চারজনের মনোনয়ন বাতিল হয়েছে। যাচাই-বাছাই কার্যক্রম চলমান থাকায় পরবর্তী সিদ্ধান্ত তফশিল অনুযায়ী জানানো হবে।

উল্লেখ্য, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তার শারীরিক অবস্থা ছিল অত্যন্ত জটিল ও সংকটাপন্ন। চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টার দিকে তিনি ইন্তেকাল করেন।

তার ইন্তেকালের পরদিন বুধবার বিকেল ৩টার পর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে বিকেল সাড়ে ৪টার দিকে শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে সমাধিস্থ করা হয়।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ০৩ জানুয়ারি ২০২৬



More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.