Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
২৮ অক্টোবরের বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান জানালো জামায়াতে ইসলামী – GBTnews Bangla Press "Enter" to skip to content

২৮ অক্টোবরের বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান জানালো জামায়াতে ইসলামী

ঢাকা, ২৭ অক্টোবর – ২০০৬ সালে ২৮ অক্টোবর আওয়ামী লীগের লগি-বৈঠার তাণ্ডব, গণহত্যা, সন্ত্রাস ও নৈরাজ্যের ঘটনার প্রতিবাদে পূর্ব ঘোষিত ঢাকাসহ সারাদেশের বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সোমবার (২৭ অক্টোবর) এক বিবৃতিতে ২৮ অক্টোবর (মঙ্গলবার) পূর্ব ঘোষিত কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, আগামীকাল ২৮ অক্টোবর জাতির ইতিহাসে এক ভয়াল দিন। ওই দিন আওয়ামী লীগ ও তাদের দোসরদের হামলায় ঢাকাসহ সারাদেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ১৪ জন নেতাকর্মী শহীদ হন এবং আহত হন সহস্রাধিক নেতা-কর্মী।

শুধু ঢাকায় নয়, সারা দেশেই ১৪ দলের সন্ত্রাসীরা হামলা চালিয়ে চরম নৈরাজ্য সৃষ্টি করে। আওয়ামী সন্ত্রাসীরা মানুষ হত্যা করে মৃতদেহের ওপর নৃত্য করে বর্বর আনন্দ-উল্লাসে মেতে ওঠে-যা সারা বিশ্বের গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়। এই ঘটনা ছিল পূর্বপরিকল্পিত মানবতাবিরোধী গণহত্যা।

এই নৃশংস ঘটনার প্রতিবাদে মঙ্গলবার পূর্ব ঘোষিত কর্মসূচির আলোকে দেশের সব মহানগরী, জেলা, উপজেলা ও থানা পর্যায়ে সভা-সমাবেশ ও বিক্ষোভ মিছিল এবং সব পর্যায়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

ঘোষিত কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে সর্বাত্মকভাবে সফল করার জন্য জামায়াতে ইসলামীর সব শাখা সংগঠন ও দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২৭ অক্টোবর ২০২৫



More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.