Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
ভারতের সঙ্গে ১০ চুক্তি বাতিলের দাবি আসিফ মাহমুদের, নিরুত্তর পররাষ্ট্র উপদেষ্টা – GBTnews Bangla Press "Enter" to skip to content

ভারতের সঙ্গে ১০ চুক্তি বাতিলের দাবি আসিফ মাহমুদের, নিরুত্তর পররাষ্ট্র উপদেষ্টা

ঢাকা, ২০ অক্টোবর – ভারতের সঙ্গে করা অন্তত ১০টি চুক্তি বাতিলের তথ্য দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

সোমবার (২০ অক্টোবর) নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা শুধু বলেন, ‘আজ এ বিষয়ে আমি কোনো কথা বলবো না।’

উপদেষ্টা আসিফ মাহমুদ রোববার (১৯ অক্টোবর) রাতে নিজের ফেসবুক পেজে একটি ফটোকার্ড শেয়ার করে জানান, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরই এসব চুক্তি নিয়ে আলোচনা শুরু হয় এবং যথাযথ পর্যালোচনার মাধ্যমে বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শেয়ার করা ফটোকার্ডে লেখা ছিল, ‘হাসিনা সরকারের আমলে ভারতের সঙ্গে করা ১০ চুক্তি বাতিল, বাকিগুলোও বিবেচনাধীন।’ সেখানে বাতিল হওয়া চুক্তিগুলোর নাম, সই হওয়ার সাল এবং সিদ্ধান্তের ধরনও উল্লেখ করা হয়।

উপদেষ্টার দেওয়া তথ্য অনুযায়ী, বাতিল হওয়া চুক্তিগুলোর মধ্যে রয়েছে- ত্রিপুরা-চট্টগ্রাম রেল সংযোগ প্রকল্প, অভয়পুর-আখাউড়া রেলপথ সম্প্রসারণ, আশুগঞ্জ-আগরতলা করিডর, ফেনী নদী পানি ব্যবস্থাপনা প্রকল্প, বন্দরের ব্যবহার সংক্রান্ত সড়ক ও নৌপথ উন্নয়ন চুক্তি, ফারাক্কাবাদ সংক্রান্ত আর্থিক সহযোগিতা প্রস্তাব, সিলেট-শিলচর সংযোগ প্রকল্প, পেট্রোলিয়াম পাইপলাইন সম্প্রসারণ, মিরসরাই ও মোংলায় ভারতীয় অর্থনৈতিক অঞ্চল এবং ভারতীয় প্রতিরক্ষা প্রতিষ্ঠান জিআরএসই’র সঙ্গে টাগবোট চুক্তি।

এছাড়া কুশিয়ারা নদীর পানি বণ্টন প্রকল্পকে ‘স্থগিত’, আদানি পাওয়ারের বিদ্যুৎ আমদানি চুক্তিকে ‘পুনর্বিবেচনাধীন’ এবং গঙ্গা পানি বণ্টন চুক্তিকে ‘নবায়ন বা পুনর্বিবেচনার পর্যায়ে’ বলা হয়েছে। তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি, যা খসড়া অবস্থায় ছিল তা ‘বাস্তবায়নের জন্য আলোচনায় রয়েছে’ বলেও উল্লেখ করেন স্থানীয় সরকার উপদেষ্টা।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ২০ অক্টোবর ২০২৫



More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.