Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
মুলা-বেগুন মার্কা নির্বাচন কমিশনের রুচিবোধের প্রকাশ – GBTnews Bangla Press "Enter" to skip to content

মুলা-বেগুন মার্কা নির্বাচন কমিশনের রুচিবোধের প্রকাশ

পঞ্চগড়, ০৫ অক্টোবর – মুলা-বেগুন মার্কা নির্বাচন কমিশনের রুচিবোধের প্রকাশ বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

রোববার (৫ অক্টোবর) বিকেলে পঞ্চগড় শের-ই-বাংলা পার্কে বিভিন্ন এলাকার মসজিদ কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

সারজিস আলম বলেন, ‌‘যে ধরনের মার্কা মানুষের হাসির খোরাক জোগায়, তা নির্বাচন কমিশনের মার্কায় তালিকায় কীভাবে থাকে? এটাতো তাদের রুচিবোধের প্রকাশ। এই জায়গাটা তাদের ঠিক করা উচিত। আমাদের কেন বলে দিতে হবে—একটা নির্বাচন কমিশনের মার্কায় মুলা-বেগুন-খাট-থালা-বাটি এগুলো থাকতে পারে না। দেশে কি মার্কার অভাব পড়েছে? আমরা আশা করছি, এটা তারা সংশোধন করবেন।’

শাপলা প্রতীক প্রসঙ্গে তিনি বলেন, ‘আইনগত কোনো বাধা না থাকায় আমরা শাপলা ভিন্ন অন্য কিছু ভাবছি না। আমরা সবশেষ তাদের সাদা শাপলা, লাল শাপলার অপশন দিয়েছিলাম। যদি একান্তই শাপলার সঙ্গে যদি কিছু অ্যাড করতে হয়, তাহলেও আমাদের দ্বিমত থাকবে না। আমরা স্পষ্ট দেখছি, নির্বাচন কমিশন স্বেচ্ছাচারিতা করছে। তারা ক্ষমতার অপব্যবহার করার চেষ্টা করছেন। তারা কারও দ্বারা প্রভাবিত হয়ে এমন আচরণ করছেন। এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে এনসিপির এই নেতা বলেন, জেলার পাঁচ উপজেলার ১২০টি ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য এনসিপির মাধ্যমে তিনি প্রায় সাড়ে তিন কোটি টাকার বরাদ্দ এনেছেন।

পরে গণঅভ্যুত্থানসহ দেশের গণতান্ত্রিক আন্দোলনে নিহত ও আহতদের জন্য মোনাজাত করা হয়।

এসময় এনসিপি পঞ্চগড় সদর উপজেলার প্রধান সমন্বয়ক নয়ন তানবীরুল বারীসহ এনসিপি ও জাতীয় যুব শক্তির নেতারা উপস্থিত ছিলেন।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ০৫ অক্টোবর ২০২৫



More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.