Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
তারেক রহমান দেশে ফিরতে চাইলে ট্রাভেল ডকুমেন্ট সহায়তা দিতে প্রস্তুত সরকার – GBTnews Bangla Press "Enter" to skip to content

তারেক রহমান দেশে ফিরতে চাইলে ট্রাভেল ডকুমেন্ট সহায়তা দিতে প্রস্তুত সরকার

ঢাকা, ০৪ সেপ্টেম্বর – বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্টের (ভ্রমণ অনুমতি) জন্য কোনো সহায়তা লাগলে, তা দিতে প্রস্তুত অন্তর্বর্তী সরকার।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দেশে ফেরানোর কোনো প্রক্রিয়া সরকার হাতে নেবে কি না, জানতে চান এক সাংবাদিক। জবাবে উপদেষ্টা বলেন, দেখুন, উনি কখন আসবেন সেটার সিদ্ধান্ত কিন্তু ওনার। উনি এই দেশের নাগরিক, উনি আসতে পারেন যেকোনো সময়ে। আসার জন্য যদি তার ট্রাভেল ডকুমেন্টস নিয়ে কোনো ঝামেলা থাকে, সেটার সমাধান আমরা করব। কিন্তু সিদ্ধান্ত তার নিতে হবে (দেশের ফেরার)।

তারেক রহমানকে ফেরাতে সরকার কোনো উদ্যোগ নেবে কি না, এমন পাল্টা প্রশ্নে উপদেষ্টার ভাষ্য, সেটা তো আমাদের করার প্রয়োজন নেই। তার মানে দাঁড়াবে যে আপনি আসেন না কেন। সেটা তো আমরা বলব না। উনি যখন আসতে চাইবেন তখন তাকে আমরা যেটুকু সহায়তা দেওয়ার সেটা অবশ্যই করব।

তারেক রহমান লন্ডনের বাংলাদেশ মিশনে পাসপোর্টের জন্য আবেদন করেছেন কি না— জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, উনি মিশনে পাসপোর্টের জন্য আবেদন করেছেন কি না আমি জানি না। যদি করেও থাকেন তা আমার অগোচরে আসে নাই। উনি আসতে চাইবেন যখন, তখন তার পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট যেটাই দেওয়ার প্রয়োজন হবে, সেটা দিতে পারব।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর জন্য সর্বশেষ চিঠি দেওয়ার পর ভারতের সঙ্গে আর যোগাযোগ হয়েছে কি না প্রশ্নে তিনি বলেন, এরপর এ নিয়ে আর কোনও চিঠি দেইনি আমরা। একদফা দেওয়া হয়েছে, যদি দেওয়া হয় আপনারা জানতে পারবেন।

সূত্র: আরটিভি নিউজ
এনএন। ০৪ সেপ্টেম্বর ২০২৫



More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.