Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
কক্সবাজারে বাসায় ঢুকে চুরির পর পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণ – GBTnews Bangla Press "Enter" to skip to content

কক্সবাজারে বাসায় ঢুকে চুরির পর পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণ

কক্সবাজার, ১৬ জুলাই – কক্সবাজারের চকরিয়ায় একটি ভাড়া বাসায় চুরি করার পর এক পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চকরিয়া থানায় একটি মামলা হয়েছে। সোমবার রাতে চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের একটি ভাড়া বাসায় ঘটে এ ঘটনা ঘটে।

বুধবার (১৬ জুলাই) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম।

জানা যায়, ঘটনার সময় পুলিশ সদস্য নিজ কর্মস্থলে ছিলেন। তিনি বর্তমানে ট্যুরিস্ট পুলিশে কর্মরত আছেন।

এ বিষয়ে ভুক্তভোগীর স্বামী পুলিশ সদস্যের করা মামলার এজাহারের বরাত দিয়ে চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, ওই রাতে আনুমানিক ৩টার দিকে এক অজ্ঞাতনামা যুবক রান্নাঘরের জানালা দিয়ে ভেতরে প্রবেশ করে। তার হাতে ছিল একটি ধারালো দা ও একটি টর্চলাইট। ঢুকেই তিনি ওই নারীকে ভয়ভীতি দেখিয়ে তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেন। এরপর রান্নাঘরে নিয়ে গিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণ করেন। এ সময় ঘরে থাকা তার ছোট দুটি শিশুসন্তান আতঙ্কে কাঁদতে থাকে। দুর্বৃত্ত চলে যাওয়ার পর কান্নাকাটি শুনে পার্শ্ববর্তী ভাড়াটিয়ারা ছুটে আসেন।

তিনি বলেন, রাতেই ওই নারীর স্বামী থানায় যান। পরদিন সকালে চকরিয়া থানায় নারী নির্যাতন, ধর্ষণ, চুরি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মামলা করেন।

ওসি আরও বলেন, পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণসহ একাধিক অভিযোগে মামলা নেওয়া হয়েছে। ইতোমধ্যে অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ১৬ জুলাই ২০২৫



More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.