Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
নরসিংদীতে বাস-কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ২ – GBTnews Bangla Press "Enter" to skip to content

নরসিংদীতে বাস-কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ২

নরসিংদী, ২৪ ফেব্রুয়ারি – নরসিংদীতে যাত্রীবাহী বাস এনা পরিবহন ও পণ্যবাহী কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে পাঠানও হয়। শনিবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে পলাশ উপজেলার ঘোড়াশাল-পাঁচদোনা সড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. নাইবুল ইসলাম সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত এনা পরিবহনের চালক মো. ইদ্রিস আলী। তার বাড়ি কিশোরগঞ্জে। আর নিহত কাভার্ডভ্যানের চালক ও আহতদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভোর ৪টার দিকে পলাশ উপজেলার ঘোড়াশাল পাঁচদোনা সড়কের ভাগদী কদমতলা এলাকায় পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা এক কাভার্ডভ্যানের সঙ্গে এনা পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই পরিবহন চালক ইদ্রিস আলী ও কাভার্ডভ্যানের চালক নিহত হন। এ সময় গুরুতর আহত হন আরও ছয়জন। আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ দুর্ঘটনার পর ভোর থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত সড়কটির দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকতিয়ার উদ্দিন ও ওসি (তদন্ত) জসিম উদ্দিনসহ পুলিশের অন্য সদস্যরা। পরে দুর্ঘটনাকবলিত এনা পরিবহন ও কাভার্ডভ্যান সড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

পলাশ থানার ওসি তদন্ত জসিম উদ্দিন জানান, এ দুর্ঘটনায় এনা পরিবহনের চালক ও কাভার্ডভ্যানের চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি। এ ঘটনায় আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৪ ফেব্রুয়ারি ২০২৪

More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.