Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
রায়পুরায় র‍্যাবের তিন সদস্যকে কুপিয়ে আসামি ছিনতাই – GBTnews Bangla Press "Enter" to skip to content

রায়পুরায় র‍্যাবের তিন সদস্যকে কুপিয়ে আসামি ছিনতাই

নরসিংদী, ১৪ ফেব্রুয়ারি – নরসিংদীর রায়পুরায় মাদকবিরোধী অভিযানের সময় র‌্যাবের উপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। হামলাকারীরা র‌্যাবের তিন সদস্যকে কুপিয়ে আহত করে ইউনুস আলী (৪০) নামের এক মাদক মামলার আসামিকে ছিনিয়ে নিয়ে যায়।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নের সোনাকান্দী এলাকায় এই হামলার ঘটনা ঘটে। হামলার ঘটনায় আহত ইমরান হোসেন (৩৫) নামে র‌্যাব ১১ এর এক কনস্টেবলের নাম জানা গেলেও বাকিদের তথ্য পাওয়া যায়নি।

পুলিশ জানান, মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার র‌্যাব-১ ও নরসিংদীর র‌্যাব ১১ এর একটি যৌথ দল মাদকবিরোধী অভিযানে নিলক্ষা ইউনিয়নের সোনাকান্দি এলাকায় যায়। এ সময় নিলক্ষা ইউনিয়নের সোনাকান্দী গ্রামের মাদক ব্যবসায়ী ইউনুস আলীকে আটকের পর নিয়ে আসার সময় তার আত্মীয়-স্বজন ও তার পক্ষের লোকরা ব্যারিকেড দিয়ে র‌্যাব সদস্যদের ওপর হামলা করে তাকে ছিনিয়ে নেয়।

এ সময় র‌্যাব সদস্য কনস্টেবল ইমরান হোসেন হামলাকারীদের কোপে মাথায় আঘাত ও হাতের আঙ্গুল বিচ্ছিন্নসহ আরও দুই র‌্যাব সদস্য গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সামসুল আরেফিন বলেন, র‌্যাবের মাদকবিরোধী অভিযানে আসামি ধরে নিয়ে আসার সময় তাদের ওপর হামলা হয়েছে। এতে তিন র‌্যাব সদস্য আহত হয়েছে। ইতোমধ্যে র‌্যাব, পুলিশ ও গোয়েন্দা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১৪ ফেব্রুয়ারি ২০২৪

More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.