Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
নওগাঁ-২ আসনে নৌকার জয় – GBTnews Bangla Press "Enter" to skip to content

নওগাঁ-২ আসনে নৌকার জয়

নওগাঁ-২ আসনে নৌকা প্রতীকের প্রার্থী মো. শহীদুজ্জামান সরকার

নওগাঁ-২ আসনের স্থগিত হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১ লাখ ১৮ হাজার ৯৪১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী মো. শহীদুজ্জামান সরকার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এইচ. এম আখতারুল আলম ট্রাক প্রতীকে পেয়েছেন ৭৪ হাজার ৩৮১ ভোট।

সোমবার (১২ ফেব্রুয়ারি) রাত ৯টায় ১২৪টি কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা শেষে মো. শহীদুজ্জামান সরকারকে বিজয়ী ঘোষণা করেন নওগাঁর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা গোলাম মওলা। এ নিয়ে শহীদুজ্জামান সরকার নওগাঁ-২ আসন থেকে পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন।

এর আগে, সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ১২৪টি কেন্দ্রে ব্যালট পেপারের মাধ্যমে চলে ভোটগ্রহণ। এরপর সন্ধ্যা পর্যন্ত ভোট গণনা শেষে প্রাপ্ত ফলাফল ধামইরহাট ও পত্নীতলা উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছে দাখিল করেন নির্বাচনকালীন দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তারা। সেই ফলাফলের হিসেব নিকেশ শেষে এই ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

নির্বাচনে অন্য প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মো. তোফাজ্জল হোসেন পেয়েছেন ৪ হাজার ৮৪ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো. মেহেদী মাহমুদ রেজা ঈগল প্রতীকে পেয়েছেন ১ হাজার ৪২৬ ভোট।

উল্লেখ্য, ২৯ ডিসেম্বর এ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম মারা গেলে নির্বাচন কমিশন ভোট স্থগিত করে। পরে ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণের দিন নির্ধারণ করা হয়। এ আসনে মোট ভোটার ছিল ৩ লাখ ৫৬ হাজার ১৩২। মোট ভোট পড়েছে ২ লাখ ৩৩ হাজার ৯১। প্রাপ্ত ভোট অনুসারে ৫৭ শতাংশ ভোট দেয়া হয়েছে এ আসনে।

/এএম  

সুত্রঃ যমুনা টিভি

More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.