Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
নওগাঁ-২ আসনে ভোটগ্রহণ চলছে  – GBTnews Bangla Press "Enter" to skip to content

নওগাঁ-২ আসনে ভোটগ্রহণ চলছে 

দ্বাদশ সংসদ নির্বাচনে স্থগিত হওয়া নওগাঁ-২ আসনে ভোটগ্রহণ চলছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল চারটা পর্যন্ত। দুটি উপজেলা নিয়ে গঠিত আসনটি কেন্দ্র রয়েছে ১২৪টি।

আসনটিতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. শহীদুজ্জামান সরকার, জাতীয় পার্টির অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন। এছাড়া স্বতন্ত্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এইচএম আখতারুল আলম ও মো. মেহেদী মাহমুদ রেজা।

সরেজমিন দেখা যায়, সকাল থেকেই কেন্দ্রগুলোতে নারী ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে পুরুষ ভোটারের উপস্থিতি ছিল তুলনামূলক কম।

এদিকে ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে কেন্দ্র ও কেন্দ্রের বাইরে পুলিশ, র‍্যাব, বিজিবি, আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, ধামইরহাট ও পত্নীতলা উপজেলা নিয়ে গঠিত নওগাঁ-২ আসন। গত ২৯ ডিসেম্বর একজন স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুতে এই আসনটিতে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ স্থগিত করা হয়। আসনটিতে ভোটার রয়েছেন ৩ লাখ ৫৬ হাজার ১৩২জন। 

/এনকে

সুত্রঃ যমুনা টিভি

More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.