Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
উখিয়ায় সীমান্ত এলাকায় অজ্ঞাত মরদেহ – GBTnews Bangla Press "Enter" to skip to content

উখিয়ায় সীমান্ত এলাকায় অজ্ঞাত মরদেহ

কক্সবাজার, ০৯ ফেব্রুয়ারি – বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে অস্থিরতার মধ্যে কক্সবাজারের উখিয়ার থাইংখালীর রহমতেরবিল এলাকায় অজ্ঞাত এক মরদেহ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন।

তিনি বলেন, আমাকে বিজিবি থেকে খবর দিয়েছে— একটি মরদেহ পাওয়া গেছে। তবে সীমান্ত এলাকায় রাত হওয়ায় বিজিবি সকালে গিয়ে মরদেহ উদ্ধারের পরামর্শ দিয়েছে।

গত মঙ্গলবার এই রহমতেরবিল সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর ১৩৭ সদস্য। তবে সেখানে ২ নারী এবং ২ শিশুও ছিল। সেদিন গোলাগুলিতে উত্তপ্ত ছিল সীমান্ত এলাকাটি। গত বুধবারও সেই সীমান্তে থেমে থেমে গোলাগুলি হয়। গতকাল বৃহস্পতিবার ভোর ৫টার দিকে গোলাগুলির বিকট শব্দ শুনা যায়।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৯ ফেব্রুয়ারি ২০২৪

More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.