Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
জাতীয় পার্টির নির্বাচিতরা শপথ নিচ্ছেন না কাল – GBTnews Bangla Press "Enter" to skip to content

জাতীয় পার্টির নির্বাচিতরা শপথ নিচ্ছেন না কাল

দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টির নির্বাচিতরা শপথ নিচ্ছেন না কাল বুধবার (১০ জানুয়ারি)। দলটির সূত্রে এ তথ্য জানা গেছে।

চব্বিশের ভোটে বিজয়ীদের গেজেট প্রকাশ করা হবে আজ মঙ্গলবার। নবনির্বাচিতরা শপথ নেবেন কাল। এদিন সকাল ১০টায় সংসদ ভবনে শপথ নেবেন তারা। এজন্য পুরোপুরি প্রস্তুতি শেষ করেছে জাতীয় সংসদ সচিবালয়।

তবে জাপার বিজয়ীরা প্রথমদিনে শপথ না নেয়ার কারণ হিসেবে জানা গেছে, দলটির চেয়ারম্যান জি এম কাদেরসহ বাকি নির্বাচিতরা এই মুহূর্তে ঢাকার বাইরে অবস্থান করছেন। তারা ঢাকায় ফিরে দলীয়ভাবে সিদ্ধান্ত নেবেন, তখন শপথ নেয়ার বিষয়ে ঘোষণা আসবে।

উল্লেখ্য, সংসদ নির্বাচনে কেউ নির্বাচিত হওয়ার পর সংসদের প্রথম বৈঠকের তারিখ থেকে ৯০ দিনের মধ্যে শপথ না নিলে তার আসন শূন্য হবে। তবে এই ৯০ দিনের মেয়াদ শেষ হওয়ার আগে স্পিকার যথার্থ কারণে তা বাড়াতে পারবেন।

নির্বাচন কমিশনের দেয়া তথ্যানুযায়ী, ২৬৫টি আসনে জাতীয় পার্টির প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে, ভোটের আগে দলটির ১৯ জন সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

দলটির প্রার্থী থাকা ২৬৫ আসনের মধ্যে ২৬টিতে ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে ছাড় পেয়েছিল। সেসব আসনে ছিল না নৌকার প্রার্থী। বাকি আসনগুলোতে আওয়ামী লীগসহ অন্যান্য দলের প্রার্থীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে লাঙ্গলের প্রার্থীরা। এসব আসনের কোনোটিতে জিততে পারেনি জাতীয় পার্টির প্রার্থীরা।

অন্যদিকে, ছাড় পাওয়া ২৬টি আসনের মধ্যে ১১টিতে জয় পেয়েছেন লাঙ্গলের প্রার্থীরা। যা অর্ধেকের চেয়েও কম। বর্তমানে দলটির ২৩ জন সংসদ সদস্য রয়েছেন। সেখান থেকে কমে তা ১১-তে দাঁড়ালো।

/এমএন

সুত্রঃ যমুনা টিভি

More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.