Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
ঢাকা-৪ আসনের নির্বাচনের ফল স্থগিত – GBTnews Bangla Press "Enter" to skip to content

ঢাকা-৪ আসনের নির্বাচনের ফল স্থগিত

দ্বাদশ সংসদ নির্বাচনে ঢাকা-৪ আসনের ফল স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে এ আসনের ১৮টি কেন্দ্রে ভোটে অনিয়মের অভিযোগ ১০ দিনের মধ্যে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী আওলাদ হোসেনকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ থেকে বিরত থাকতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার (৯ জানুয়ারি) বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। নৌকার প্রার্থী অ্যাডভোকেট সানজিদা খানমের রিটের শুনানি নিয়ে আদালত এ আদেশ দেন।

এই আসনের ১৮টি কেন্দ্রে ভোটগ্রহণে অনিয়মের অভিযোগে ফলাফল বাতিল চেয়ে আজ সকালে হাইকোর্টে রিট করেন ওই আসনে বিজয়ীর নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী অ্যাডভোকেট সানজিদা খানম।

ঢাকা-৪-এ নৌকার প্রার্থী সানজিদা খানমকে পরাজিত করে বিজয়ী হন ট্রাক মার্কার আওলাদ হোসেন। তিনি মোট ভোট পান ২৪ হাজার ৭৭৫টি। আর নৌকায় ভোট পড়ে ২২ হাজার ৫৭৭টি।

উল্লেখ্য, সূত্রাপুর (ডিএসসিসি ওয়ার্ড ৪৭), ডেমরা (ডিএসসিসি ওয়ার্ড ৫১, ৫২, ৫৩, ৫৪, ৫৮, ৫৯) উপজেলা নিয়ে গঠিত ঢাকা-৪ আসন।

/এমএন

সুত্রঃ যমুনা টিভি

More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.