Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
পাবনায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে ৩ জনের মৃত্যু – GBTnews Bangla Press "Enter" to skip to content

পাবনায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে ৩ জনের মৃত্যু

পাবনা, ০৬ জানুয়ারি – পাবনার ভাঙ্গুড়ায় গরু চুরি করে পালানোর সময় গণপিটুনিতে ৩ জন নিহত হয়েছেন। শনিবার (৬ জানুয়ারি) ভোররাতে উপজেলার বেতুয়ান গ্রামে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার অষ্টমনিষা গ্রামের গোলাপ হোসেনের বাড়ি থেকে ২টি গরু চুরি করে নৌকায় করে পালাচ্ছিলেন কয়েকজন চোর। বিষয়টি টের পেয়ে গরুর মালিকসহ আশপাশের লোকজন চোরের দলকে ধাওয়া করে। ধরতে না পেরে বিভিন্ন এলাকার লোকজন ও আত্মীয়-স্বজনদের খবর পাঠানো হয়।

এর মধ্যে, বেতুয়ান গ্রামে লোকজন দেখে গরু ফেলে পালানোর চেষ্টা করে চোরের দল। পরে এলাকাবাসী তিনজনকে ধরে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। এসময় পালিয়ে যান একজন।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৬ জানুয়ারি ২০২৪

More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.