Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
আমি-ডামি নির্বাচন করে লাভ হবে না: নজরুল ইসলাম খান – GBTnews Bangla Press "Enter" to skip to content

আমি-ডামি নির্বাচন করে লাভ হবে না: নজরুল ইসলাম খান

আমি আর ডামি নির্বাচন করে লাভ নেই। জনগণ তা কখনোই মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

শনিবার (৩০ ডিসেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এবি পার্টির আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। ৭ জানুয়ারির ভোট বর্জন এবং সরকারকে অসহযোগিতা করতে দেশের মানুষের প্রতি এ আহ্বান জানান বিএনপির এ নেতা।

নজরুল ইসলাম খান বলেন, গত ১৫ বছরে সরকার যে দুর্নীতি আর দুঃশাসন করেছে, তাতে তাদের নিশ্চিতভাবেই জেল খাটতে হবে এবং বিচারের মুখোমুখি হতে হবে। আর সেই ভয়েই সরকার একতরফা নির্বাচন করে জোর করে ক্ষমতায় থাকতে চায়।

ভাগবাটোয়ারার নির্বাচন বন্ধ এবং আওয়ামী লীগ সরকারকে অবিলম্বে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেয়ার দাবিও জানান নজরুল ইসলাম খান।

/এমএন

সুত্রঃ যমুনা টিভি

More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.