Press "Enter" to skip to content

ক্ষমতাসীনরা নির্বাচনকে হাসি-তামাশায় পরিণত করেছে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, ক্ষমতাসীনরা নির্বাচনকে হাসি-তামাশা আর প্রহসনে পরিণত করেছে। শনিবার (২৫ নভেম্বর) এক বিবৃতিতে এসব কথা বলেন বিএনপির এই নেতা।

রিজভী বলেন, ক্ষমতাসীনরা মামলা হামলা আর গ্রেফতার করে দেশে বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি করেছে। একটি ব্যক্তি ক্ষমতায় টিকে থাকার জন্য সারা বিশ্বের গণতন্ত্রকামী মানুষের আশা আকাঙ্খাকে তুচ্ছতাচ্ছিল্য করছেন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ তার সমর্থকদের দুর্নীতি এবং টাকা পাচার করার সুযোগ দিয়েছে। শেখ হাসিনা গোটা জাতিকে ফাঁসির দড়ির মধ্যে রেখে দিয়েছেন বলেও মন্তব্য করেন রিজভী।

এদিকে, রোববার (২৬ নভেম্বর) ভোর ৬ টা থেকে আবারও শুরু হচ্ছে বিএনপি ও সমমনা দলগুলোর টানা ৪৮ ঘণ্টার অবরোধ।

এএস/

সুত্রঃ যমুনা টিভি

More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.