Press "Enter" to skip to content

রওশন এরশাদের সঙ্গে দেখা করলেন জিএম কাদের

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের সাথে দেখা করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। এসময় তারা নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে আলাপ করেন।

শনিবার (২৫ নভেম্বর) রাত পৌঁনে নয়টার দিকে বিরোধী দলীয় নেতার গুলশানের বাসায় যান জাপা চেয়ারম্যান। এসময় প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে চলে তাদের আলাপচারিতা।

এতে আরও উপস্থিত ছিলেন রওশন এরশাদের রাজনৈতিক সচিব গোলাম মসীহ্, মুখপাত্র কাজী মামুনূর রশিদ প্রমুখ।

/আরএইচ

সুত্রঃ যমুনা টিভি

More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.