Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
তৃণমূল বিএনপির মনোনয়ন ফরম কিনে বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দলের নেতা – GBTnews Bangla Press "Enter" to skip to content

তৃণমূল বিএনপির মনোনয়ন ফরম কিনে বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দলের নেতা

মৌলভীবাজার, ২৫ নভেম্বর – দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে তৃণমূল বিএনপির মনোনয়ন কেনায় মৌলভীবাজারের জুড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত ওই নেতা জুড়ী উপজেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক আনোয়ার হোসেন ওরফে মঞ্জু।

শুক্রবার (২৪ নভেম্বর) মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জি এম মোক্তাদির ও সাধারণ সম্পাদক আহমেদ আহাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের নির্দেশনা অমান্য করায় ও সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে জুড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক আনোয়ার হোসেনকে সংগঠন থেকে বহিষ্কার করা হলো।

এদিকে দল থেকে আনোয়ার হোসেনকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন জুড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দিবাকর দাস ও সদস্যসচিব সাইফুর রহমান।

যদিও আনোয়ার হোসেন তার ফেসবুক পোস্টে লিখেছেন, আমি দীর্ঘ দিন স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। ব্যক্তিগত সমস্যার কারণে স্বেচ্ছায় স্বেচ্ছাসেবক দল থেকে পদত্যাগ করেছি। বিগত ১৫ বছর মামলা, হয়রানি ও যন্ত্রণা উপেক্ষা করে পথচলার চেষ্টা করেছি। কারও বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই।

উল্লেখ্য, সম্প্রতি আনোয়ার হোসেন মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী উপজেলা) আসনে নির্বাচনে অংশ নিতে তৃণমূল বিএনপির ঢাকার প্রধান কার্যালয় থেকে মনোনয়ন ফরম কিনেন। এরপরই বিষয়টি নিয়ে দলের অভ্যন্তরণে আলোচনার শুরু হয়।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ২৫ নভেম্বর ২০২৩

More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.