Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত – GBTnews Bangla Press "Enter" to skip to content

ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত

ব্রাহ্মণবাড়িয়া, ১৯ নভেম্বর – ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকাগামী একটি মালবাহী ট্রেনের ৪টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে চট্রগ্রাম ও সিলেটের আপ-লাইনে ট্রেন চলাচল আপাতত বন্ধ।

রোববার সকাল এ ঘটনাটি ঘটে। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের মাস্টার মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, চট্টগ্রাম থেকে একটি মালবাহী ট্রেন ঢাকার দিকে যাচ্ছিল। ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন এলাকায় ওই ট্রেনের চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে চট্টগ্রাম ও সিলেটের আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। তবে খুব দ্রুত সময়ের মধ্যে রেল চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১৯ নভেম্বর ২০২৩

More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.