Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
বাস ও পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ – GBTnews Bangla Press "Enter" to skip to content

বাস ও পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

দিনাজপুর, ২০ মার্চ – দিনাজপুরের দশমাইল-রংপুর মহাসড়কের সদরপুর দরবারপুর এলাকায় বিআরটিসির বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছেন।

সোমবার (২০ মার্চ) সন্ধ্যা পৌনে ৬টার দিকে সদরপুর দরবারপুরে টেক্সটাইল মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় থেকে রংপুর মহাসড়কে যানবাহন চলাচল এক ঘণ্টা বন্ধ ছিল।

নিহতরা হলেন চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরের ১ নম্বর নশরতপুর গ্রামের লিয়াকত আলীর ছেলে মোস্তাফিজ রহমান (২১), খামার সাতনালা গ্রামের শামসুল হকের ছেলে সোহান (১৭) ও একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে পিকআপ চালক ফয়জার রহমান (২৫)।

দিনাজপুর কোতোয়ালি থানাপুলিশ জানায়, নিহতরা একটি পিকআপ নিয়ে রানীরবন্দর থেকে দিনাজপুর শহরে যাচ্ছিলেন। একই সময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা একটি বিআরটিসির বাস রংপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। সন্ধ্যা পৌনে ৬টার দিকে দশমাইল-রংপুর মহাসড়কের সদরপুর দরবারপুর টেক্সটাইল মিলের সামনে পৌঁছালে বিআরটিসি বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বিআরটিসি বাস ও পিকআপটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই পিকআপের চালক ও দুই যাত্রী মারা যান।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম দুর্ঘটনায় তিনজন নিহত যাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করেন। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ২০ মার্চ ২০২৩

More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.