Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
বান্দরবানে প্রবাসীর স্ত্রী-সন্তানসহ ৩ জনের মরদেহ উদ্ধার – GBTnews Bangla Press "Enter" to skip to content

বান্দরবানে প্রবাসীর স্ত্রী-সন্তানসহ ৩ জনের মরদেহ উদ্ধার

বান্দরবান, ২২ মে – বান্দরবানের লামা পৌরসভার চাম্পাতলী এলাকায় কুয়েত প্রবাসী নুর মোহাম্মদের ঘর থেকে তার স্ত্রী সন্তানসহ ৩ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২১ মে) সকাল থেকে নুর মোহাম্মদের বসতঘরের সব দিক বন্ধ দেখে স্থানীয়দের কৌতূহল সৃষ্টি হলে কয়েকজন এসে পেছনের জানালা দিয়ে ঘরের ভেতর উঁকি দেন।

এসময় তারা দুই ঘরে তিনজনের মরদেহ দেখতে পান।

পরে বিষয়টি লামা থানা পুলিশকে জানানো হলে সন্ধ্যা ৭টায় পুলিশ গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে এবং ঘরটি ঘিরে রেখে তদন্ত কার্যক্রম শুরু করে।

নিহতরা হলেন নুর মোহাম্মদের স্ত্রী মাজেদা বেগম (৪০), মেয়ে রাফি (১৩) ও নুরি (১০ মাস)।

লামা পৌরসভার এক নম্বর ওয়ার্ডের চাম্পাতলী এলাকার কমিশনার বশির আহম্মেদ বলেন, ঘটনাস্থলে পুলিশ এসেছে, তারা মরদেহগুলো উদ্ধার করেছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত করছে।

বান্দরবানের লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রেজওয়ানুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে জানান, ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ঘরের বিভিন্ন অংশে ভাঙচুরের আলামত পাওয়া গেছে। বিস্তারিত পরবর্তী তদন্ত করে জানা যাবে।

সূত্র : বাংলানিউজ
এন এইচ, ২২ মে

More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.