Press "Enter" to skip to content

চলমান বিধিনিষেধের সময়সীমা বাড়িয়ে প্রজ্ঞাপন

রাজস্ব খাতকে জরুরি পরিসেবার আওতাভুক্ত করে চলমান (লকডাউন) বিধিনিষেধের সময়সীমা আরও সাত দিন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী শেষ দফার বিধিনিষেধ বহাল থাকবে আগামী ২৩ মে পর্যন্ত। অর্থাৎ স্বাস্থ্যবিধি মেনে শপিংমল সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। মহানগরীর ভেতর বাস চলাচল করলেও আন্তঃজেলা গণপরিবহন বন্ধই থাকছে। সকল সরকারি ও বেসরকারি অফিস এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সরকারের রাজস্ব আদায়ের সাথে সম্পৃক্ত সকল জরুরি পরিসেবা খোলা থাকবে। একইসাথে খাবারের দোকান ও হোটেল সমূহ খাদ্য বিক্রয় ও সরবরাহ করতে পারবে। তবে বসে খাওয়া যাবে না।

সুত্রঃ যমুনা টিভি

More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.