Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
নারায়ণগঞ্জ আদালতে মামুনুল হক, সাক্ষ্য দেবেন পুলিশ কর্মকর্তারা – GBTnews Bangla Press "Enter" to skip to content

নারায়ণগঞ্জ আদালতে মামুনুল হক, সাক্ষ্য দেবেন পুলিশ কর্মকর্তারা

নারায়ণগঞ্জ, ০৩ অক্টোবর – হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম-মহাসচিব মামুনুল হককে নারায়ণগঞ্জ আদালতে আনা হয়েছে। তার বিরুদ্ধে করা ধর্ষণ মামলায় সপ্তম দফায় আজ (সোমবার) ছয় পুলিশ কর্মকর্তাসহ আট জন সাক্ষ্য দেবেন।

সাক্ষীরা হলেন—সোনারগাঁ থানার এসআই আরিফ হাওলাদার, বোরহান, জোবায়েদ হোসেন, নুুরুল ইসলাম। এছাড়া আগের তারিখে দুই জন সাক্ষী অনুপস্থিত ছিলেন। তারা হলেন—সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক সাইদুজ্জামান ও এসআই ইয়াউর রহমান। এর আগের তারিখে আরও দুই জন সাক্ষী অনুপস্থিত ছিলেন। তারা হলেন—পারভেজ ও মেহেদী হাসান।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এ কে এম ওমর ফারুক নয়ন বলেন, ‘আজ মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণ মামলায় ছয় পুলিশ কর্মকর্তাসহ ৮ জনের সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। নতুন চার জন পুলিশের এসআইসহ আগের তারিখের অনুপস্থিত দুই পুলিশ কর্মকর্তার সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। এছাড়া আগের তারিখের আরও দুজন সাক্ষীরাও সাক্ষ্য দিতে পারেন।’

তিনি আরও বলেন, ‘দুপুর ১২টার দিকে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামলের আদালতে সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে। এ কারণে মামুনুল হককে আদালতে আনা হয়েছে।’

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান জানান, সকাল সাড়ে ৮টার দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মামুনুল হককে আদালতে আনা হয়েছে। তার বিরুদ্ধে করা ধর্ষণ মামলায় সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, ২০২১ সালের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁও রয়েল রিসোর্টে এক নারীর সঙ্গে অবস্থান করা অবস্থায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা মামুনুল হককে ঘেরাও করেন। পরে হেফাজতে ইসলামের নেতাকর্মী ও সমর্থকরা এসে রিসোর্টে ভাঙচুর চালিয়ে তাকে নিয়ে যান। ৩০ এপ্রিল সোনারগাঁ থানায় মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন তার সঙ্গে থাকা ওই নারী। কিন্তু মামুনুল হকের দাবি, ওই নারী তার দ্বিতীয় স্ত্রী।

সূত্র: বাংলা ট্রিবিউন
আইএ/ ০৩ অক্টোবর ২০২২

More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.