Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
হেফাজত নেতা জুনায়েদ কাসেমী গ্রেপ্তার – GBTnews Bangla Press "Enter" to skip to content

হেফাজত নেতা জুনায়েদ কাসেমী গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া, ০১ মে – ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের সহিংসতার মামলায় হেফাজত নেতা মাওলানা জুনায়েদ কাসেমীকে গ্রেপ্তার করেছে সিআইডি। শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশের বিশেষ শাখা সিআইডি।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির সিনিয়র সহকারি পুলিশ সুপার জিসানুল হক জিসান।

তিনি জানান, মুজিব শতবর্ষ উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের বিরোধিতা করে দেশের বিভিন্নস্থানের মতো ব্রাহ্মণবাড়িয়ায় সহিংস তান্ডব চালায় হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা। সহিংসতা চালানো হয় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবসহ সরকারি বিভিন্ন স্থাপনায়। এই ঘটনায় মামলা করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটে। এসব ঘটনায় এখন পর্যন্ত ৫৬টি মামলা হয়েছে। এসব মামলায় ৪০ হাজারের বেশি ব্যক্তিকে আসামি করা হয়েছে। এর মধ্যে ৪১৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। বাকি সবাই অজ্ঞাতনামা আসামি। এই সকল মামলায় ২৪ ঘণ্টায় বিভিন্ন স্থানে বিশেষ অভিযানে ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া এখন পর্যন্ত ৩৯২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হেফাজতের কর্মী-সমর্থক।

সূত্র : ঢাকাটাইমস
এন এইচ, ০১ মে

More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.