Press "Enter" to skip to content

রাজশাহী থেকে অপহৃত ৪ স্কুলছাত্রী সাভারে উদ্ধার

রাজশাহী, ২৯ জুলাই – রাজশাহী থেকে নিখোঁজ চার স্কুলছাত্রীকে ঢাকার সাভার থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক নারীকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে পুলিশ। মেয়েগুলো তিন দিন ধরে নিখোঁজ ছিল।

গত মঙ্গলবার সকালে বাড়ি থেকে স্কুলের উদ্দেশে বের হওয়ার পর তারা আর বাড়ি ফেরেনি। তারা রাজশাহী নগরীর মহিষবাথান আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়ালেখা করছে। রাজপাড়া থানা সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

রাজপাড়া থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, স্কুলে যাওয়ার কথা বলে গত ২৬ জুলাই বাড়ি থেকে বের হয়ে যায় তারা। পরে আর বাড়িতে না ফিরলে পরিবারের সদস্যরা তাদের খোঁজ শুরু করেন।খোঁজ না পেয়ে ওই রাতেই পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। নিখোঁজ চার ছাত্রীর মধ্যে একজন পঞ্চম শ্রেণীতে পড়ে।

ওসি বলেন, এক নারীকে আটক করেছে পুলিশ। উদ্ধার হওয়া স্কুলছাত্রী ও আটক নারীকে রাজশাহীতে নেওয়া হয়েছে।

সূত্র: আমাদের সময়
এম ইউ/২৯ জুলাই ২০২২

More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.