Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
১২৮ কি.মি. রেল নেটওয়ার্ক তৈরির পরিকল্পনা নিয়েছে সরকার: কাদের – GBTnews Bangla Press "Enter" to skip to content

১২৮ কি.মি. রেল নেটওয়ার্ক তৈরির পরিকল্পনা নিয়েছে সরকার: কাদের

ফাইল ছবি।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, ঢাকা মহানগর ও আশপাশের যানজট নিরসনে ৬টি মেট্রোরেল সমন্বয়ে ৬৭ কিলোমিটার উড়াল এবং ৬১ কিলোমিটার পাতালরেলসহ মোট ১২৮ কিলোমিটার দীর্ঘ একটি রেল নেটওয়ার্ক তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে ২০৩০ সালের মধ্যে একটি সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন শুরু হয়েছে।

ওবায়দুল কাদের সোমবার সকালে মেট্রোরেল রুট- ৫ এর সাউদার্ন অংশের সম্ভাব্যতা সমীক্ষা, বিস্তারিত নকশা ও টেন্ডার সহায়তার জন্য প্রতিষ্ঠানের সঙ্গে ডিএমটিসিএলের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এ পরিকল্পনার কথা জানান।

২০২৬ সালের মধ্যে উড়াল ও পাতাল সমন্বয়ে মেট্রো রুট -১ নির্মাণের লক্ষ্যে বিস্তারিত নকশা প্রণয়ন চলমান রয়েছে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ২০২৮ মধ্যে উড়াল ও পাতাল মেট্রোরেলের সমন্বয়ে মেট্রো রুট -৫ এর নর্দার্ন ও সাউদার্ন অংশ নির্মাণের লক্ষ্যে বিভিন্ন সার্ভে ও প্রাথমিক নকশা প্রণয়নও চলমান রয়েছে। তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে জি টু জি ভিত্তিতে পিপিপি পদ্ধতিতে মেট্রো রুট -২ এবং মেট্রো রুট- ৪ নির্মাণের উদ্যোগ প্রক্রিয়াধীন রয়েছে।

মেট্রোরেল রুট-৬ নির্মাণের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। ইতিমধ্যেই ডিপোর অভ্যন্তরে রেল লাইন বসানোর কাজ সম্পন্ন হয়েছে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, উত্তরা হতে আগারগাঁও পর্যন্ত প্রায় ১১ কিলোমিটার ভায়াডাক্টের উপর রেললাইন স্থাপনের জন্য Track Plinth Casting সম্পন্ন হয়েছে। এছাড়া এমআরপি লাইন -৬ এর নির্মাণ কাজের সার্বিক গড় অগ্রগতি ৬১.৩৩ ভাগ।

প্রথম পর্যায়ের নির্মাণের জন্য নির্ধারিত উত্তরা তৃতীয় পর্ব হতে আগারগাঁও অংশের পূর্ত কাজের অগ্রগতি ৮৩.৫২ ভাগ। দ্বিতীয় পর্যায়ে নির্মাণের জন্য নির্ধারিত আগারগাঁও থাকে মতিঝিল অংশের পূর্ত কাজের অগ্রগতি ৫৭.৬৮ ভাগ এবং ইলেকট্রিক্যাল ও মেকানিকাল সিস্টেম এবং রোলিং স্টক ও ডিপো ইকুইপমেন্ট সংগ্রহ কাজের সমন্বিত অগ্রগতি ৫১.৬৫ ভাগ।

এর পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন।

এসময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার বক্তব্যে বলেন, দেশের বিভিন্ন স্থানে উগ্র-সাম্প্রদায়িক গোষ্ঠীর তাণ্ডবলীলায় যে বিএনপি জড়িত তা দিবালোকের মতো পরিষ্কার।

জ্বালাও পোড়াও রাজনীতি বিএনপি আবারও শুরু করছে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর উপর ভর করে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন দেশে যাতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয় সেজন্য বিএনপি একটি সাম্প্রদায়িক গোষ্ঠীকে উস্কে দিচ্ছে।

তিনি এসকল দেশ বিরোধী কর্মকাণ্ড রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে আওয়ামী লীগ ও সরকার প্রস্তুত বলেও জানান। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সকল অপতৎপরতা রুখতে এবং তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলারও আহবান জানান।

বিএনপি তাদের চিরাচরিত দায় চাপানোর রাজনীতি অব্যাহত রাখলেও জনগণের কাছে আজ স্পষ্ট যে তারা রাজনৈতিক পরাজয় রুখতে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীকে উস্কানি দিচ্ছে। বিএনপি নেতাদের থলের বিড়াল বের হতে চলছে। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আইন প্রয়োগকারী সংস্থা গত ২/৩ দিনের তাণ্ডবে তাদের উস্কানি দেওয়ার তথ্য প্রমাণ পেয়েছে।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি তাদের কর্মীদের বাস পোড়ানোর নির্দেশ দিয়ে দেশের সম্পদ বিনষ্টে অতীত ধারাবাহিকতায় প্রমাণ পেয়েছে, হত্যা,সন্ত্রাস আর আগুন সংস্কৃতি বিএনপির অপরাজনীতির কৌশল,যা আবারও প্রমাণ হয়েছে।

সুত্রঃ যমুনা টিভি

More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.