Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
ফরিদপুরে ভাঙ্গায় থানায় হামলা, আহত ৬ পুলিশ – GBTnews Bangla Press "Enter" to skip to content

ফরিদপুরে ভাঙ্গায় থানায় হামলা, আহত ৬ পুলিশ

ফরিদপুর, ২৮ মার্চ – ফরিদপুরের ভাঙ্গা থানায় হামলা চালিয়েছেন হেফাজতে ইসলামের বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

শনিবার দুপুর ২টার দিকে পৌরসভার আশপাশের বিভিন্ন মসজিদ থেকে ২৫০ থেকে ৩০০ জন এসে অতর্কিত হামলা চালান।

আহত পুলিশ সদস্যরা হলেন- ভাঙ্গা থানার উপপরিদর্শক মো. শহীদুল্লাহ (৪৭), উপপরিদর্শক আবুল কালাম আজাদ (৩৫), সহকারি উপপরিদর্শক আজিজুল রহমান (৩৩), কনস্টেবল জয়নাল আবেদিন (৩৫), শাহ জালাল (২৭) ও মতিউর রহমান (৪৩)।

আরও পড়ুন : কুরআনের ২৬ আয়াত বাতিলের রিটের প্রতিবাদে আলফাডাঙ্গায় বিক্ষোভ

তাদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জামাল পাশা জানান, দুপুরের নামাজ শেষে পৌরসভার আশেপাশের বিভিন্ন মসজিদ থেকে এসে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা থানায় আক্রমণ করে। পরে পুলিশ ৪০/৪৫ রাউন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ছয় পুলিশ আহত হয়েছেন।

এদিকে খবর পেয়ে ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ২৮ মার্চ

More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.