Press "Enter" to skip to content

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ নিহত ৩

রাজশাহী, ১৫ মে – রাজশাহীর পবা উপজেলায় সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। রোববার (১৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কের নওহাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন।

ওসি ফরিদ হোসেন জানান, দুটি মোটরসাইকেল ও একটি ট্রাক্টরের ত্রিমুখী সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই এক শিশুসহ দুজন মারা যান। এ সময় আহত অন্য দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান ফায়ার সার্ভিসের কর্মীরা।

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ বক্স জানিয়েছে, ফায়ার সার্ভিসের কর্মীরা দুই জনকে হাসপাতালে নিয়ে আসে। এদের মধ্যে এক নারীকে মৃত ঘোষণা করা হয়েছে। আহত অপর একজনের চিকিৎসা চলছে।

সূত্র : রাইজিংবিডি
এম এস, ১৫ মে

More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.