Press "Enter" to skip to content

মেহেরপুরে রাইস ট্রান্সপ্লান্টার দিয়ে ধান রোপণ শুরু

মেহেরপুর, ৩ ফেব্রুয়ারি, ২০২১ (বাসস) : উৎপাদন খরচ হ্রাস ও বেশি ফলন পাওয়ার লক্ষ্যে জেলায় এই প্রথম শুরু হয়েছে যন্ত্র দিয়ে ধান রোপণ কার্যক্রম।
গাংনী উপজেলা কৃষি অফিসের উদ্যোগে বাথানপাড়া মাঠে ৫০ একর জমিতে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্র দিয়ে ধান রোপণ কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান।
আজ দুপুরে আয়োজিত এ অনুষ্ঠানে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক স্বপন কুমার খাঁ-এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নুরে আলম সিদ্দিকী, গাংনী উপজেলা কৃষি অফিসার কে এম শাহাবুদ্দীন আহম্মেদ, গাংনী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, ও রাইপুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু।
২০২০-২১ রবি মৌসূমে সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো হাইব্রিড ধানের চাষাবাদ ব্লক প্রদর্শনীর আওতায় এ কার্যক্রম বাস্তবায়ন করছেন গাংনী উপজেলা কৃষি অফিস।
জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খান বলেন- যন্ত্র দিয়ে ধান রোপণ কার্যক্রম সাড়া ফেলেছে এলাকার কৃষকদের মাঝে। কৃষকরা স্বল্প শ্রম এবং কম খরচে বেশি উৎপাদন করতে পারে সেজন্য বর্তমান সরকারের এ উদ্যোগ।

সুত্রঃ বাসস

More from কৃষিMore posts in কৃষি »
Mission News Theme by Compete Themes.