Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
লক্ষ্মীপুরে আমন ধান সংগ্রহ শুরু – GBTnews Bangla Press "Enter" to skip to content

লক্ষ্মীপুরে আমন ধান সংগ্রহ শুরু

লক্ষ্মীপুর, ২৩ ডিসেম্বর, ২০২০ (বাসস) : জেলায় ২৬ টাকা কেজি মূল্যে কৃষকদের কাছ থেকে আমন ধান সংগ্রহ শুরু করেছে সরকার। এতে ১ হাজার ২৩২ জন কৃষকের কাছ থেকে প্রতিমণ ধান ১ হাজার ৪০ টাকা দরে সংগ্রহ করবে সদর উপজেলা খাদ্য গুদাম।
সদর উপজেলা খাদ্য গুদামের সামনে গতকাল আয়োজিত অনুষ্ঠানে ধান সংগ্রহ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাসুমের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মংখ্যাই, সদর উপজেলা খাদ্য গুদামের পরিদর্শক (ওসি এলএসডি) নাইমুল করিম টিটু। এছাড়া ধান বিক্রয়কারী কয়েকজন কৃষক।
খাদ্য গুদাম কার্যালয় সূত্র জানায়, এ্যাপস’র মাধ্যমে রেজিস্ট্রেশনকৃত লক্ষ্মীপুর পৌরসভা ও সদর উপজেলার ১ হাজার ২৩২ জন কৃষকের কাছ থেকে ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত আমন ধান সংগ্রহ করা হবে। মণ প্রতি ১ হাজার ৪০ টাকা দরে কৃষকরা ধান বিক্রি করতে পারবেন। এ মৌসুমে কৃষকদের কাছ থেকে ৩৫৬ টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। একজন কৃষক সর্বনিন্ম ৩ মণ ও সর্বোচ্চ ৬ টন ধান বিক্রি করতে পারবেন।
লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাসুম বলেন, দালালদের দৌরাত্ম্যরোধে আমরা এ্যাপস’র মাধ্যমে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ শুরু করেছি। এতে নিবন্ধিত কৃষক ছাড়া অন্য কারো ধান বিক্রির সুযোগ নেই। খাদ্য গুদামের তালিকায় প্রকৃত কৃষকদেরকেই নিবন্ধিত করা হয়েছে।

সুত্রঃ বাসস

More from কৃষিMore posts in কৃষি »
Mission News Theme by Compete Themes.