Press "Enter" to skip to content

নওগা্য় ২০ হাজার ৯শ ৬০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ

নওগাঁ, ২৯ নভেম্বর,২০২০ (বসস): জেলায় চলতি রবি মৌসুমে মোট ২০ হাজার ৯শ ৬০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উল্লেখিত পরিমাণ জমি থেকে উৎপাদনের সম্ভব্য লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ লক্ষ ৮২ হাজার ৮০ মেট্রিক টন আলু। জেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। জেলার মাঠে মাঠে আলু রোপণ শুরু হয়েছে । জমিতে হাল চাষ এবং বীজ রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা ।
কৃষি সম্প্রসারণ অফিসের উপ-পরিচালত কৃষিবিদ মোঃ শামসুল ওয়াদুদ জানিয়েছেন, নওগাঁ জেলায় সাধারণত কার্ডিনাল আলুর বেশী চাষ হয়ে থাকে। এ ছাড়াও কৃষকরা ডায়মন্ড, পাটনায়, কুপরী সুন্দরী, পেট্রনিজ, গ্র্যানোলা, এ্যাস্টোরিক, লাল পাপড়ী, সাদা পাপড়ী, গাহড়াই, শীল বিলাতি, সরকী এবং সাইতা আলুর চাষ করছেন।
সূত্রমতে চলদি মৌসুমে জেলার উপজেলা ভিত্তিক আলুচাষের ধার্যকৃত জমির পরিমাণ ও উৎপাদনের লক্ষ্যমাত্রা হচ্ছে নওগাঁ সদর উপজেলায় ২ হাজার ৪শ ২৫ হেক্টর জমি থেকে ৫৫ হাজার ৭শ ৭৫ মেট্রিক টন, রানীনগর উপজেলায় ১ হাজার ১শ ৪৫ হেক্টর জমি থেকে ২৬ হাজার ৩শ ৩৫ মেট্রিক টন, আত্রাই উপজেলায় ২ হাজার ৪শ ৬০ হেক্টর জমি থেকে ৫৬ হাজার ৫শ ৮০ মেট্রিক টন, বদলগাছি উপজেলায় ২ হাজার ৬শ ৭০ হেক্টর জমি থেকে ৬১ হাজার ৪শ ১০ মেট্রিক টন, মহাদেবপুর উপজেলায় ১ হাজার ৩শ ৭০ হেক্টর জমি থেকে ৩১ হাজার ৫শ ১০ মেট্রিক টন, পতœীতলা উপজেলায় ১ হাজার ৬শ ৪৫ হেক্টর জমি থেকে ৩৭ হাজার ৮শ ৩৫ মেট্রিক টন, ধামইরহাট উপজেলায় ২ হাজার ৪শ ১০ হেক্টর জমি থেকে ৫৫ হাজার ৪শ ৩০ মেট্রিক টন, সাপাহার উপজেলায় ১ হাজার ২শ ১০ হেক্টর জমি থেকে ২৭ হাজার ৮শ ৩০ মেট্রিক টন, পোরশা উপজেলায় ২৩০ হেক্টর জমি থেকে ৫ হাজার ২শ ৯০ মেট্রিক টন, মান্দা উপজেলায় ৪ হাজার ২৫ হেক্টর জমি থেকে ৯২ হাজার ৫শ ৭৫ মেট্রিক টন এবং নিয়ামতপুর উপজেলায় ১ হাজার ৩শ ৭০ হেক্টর জমি থেকে ৩১ হাজার ৫শ ১০ মেট্রিক টন অলু।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তারা এ ব্যপারে কৃষকদের নানা পরামর্শ প্রদান করছেন বলে কৃষি বিভাগ সূত্র জানায়।

সুত্রঃ বাসস

More from কৃষিMore posts in কৃষি »
Mission News Theme by Compete Themes.