Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
ফরিদপুরে বিশ্বজিৎ খুনের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার – GBTnews Bangla Press "Enter" to skip to content

ফরিদপুরে বিশ্বজিৎ খুনের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ylliX - Online Advertising Network


ফরিদপুর, ১১ আগস্ট – দেশের আলোচিত বিশ্বজিৎ খুনের মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ইমরান হোসেনকে ফরিদপুরের সদরপুর উপজেলার চর বিষ্ণুপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সদরপুর উপজেলার চর চাঁদপুর গ্রামের মীর আব্দুল জলিলের ছেলে ইমরান হোসেন। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে পলাতক ছিলেন।

সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত গোলদার ইমরানের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার (১০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চর বিষ্ণুপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, ২০১২ সালের ৯ ডিসেম্বর বিশ্বজিৎ দাসকে ঢাকার বাহাদুর শাহ পার্কের কাছে কুপিয়ে ও পিটিয়ে খুন করা হয়। বিশ্বজিৎ খুনের মামলায় ২০১৩ সালের ১৮ ডিসেম্বর রায় দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪। ২১ আসামির মধ্যে ৮ জনকে মৃত্যুদণ্ড ও ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।

যাবজ্জীবন কারাদণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন, গোলাম মোস্তফা, এইচ এম কিবরিয়া, খন্দকার ইউনুস আলী, মনিরুল হক, আলাউদ্দিন, ওবায়দুল কাদের, তারিক বিন জোহর, ইমরান হোসেন, আজিজুর রহমান, আল আমিন শেখ, রফিকুল ইসলাম (২), মোশাররফ হোসেন ও কামরুল হাসান। তাদের মধ্যে গোলাম মোস্তফা ও কিবরিয়া ছাড়া বাকিরা পলাতক রয়েছে।

নিম্ন আদালতে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন, মাহফুজুর রহমান, রফিকুল ইসলাম, রাশেদুজ্জামান, ইমদাদুল হক, সাইফুল ইসলাম,কাইয়ুম মিয়া, নূরে আলম (পলাতক) ও রাজন তালুকদার (পলাতক)।

সূত্র : আরটিভি
এন এইচ, ১১ আগস্ট

More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.