
ঢাকা, ২৫ এপ্রিল – প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন যে বর্তমান সরকার মেধানির্ভর এবং আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি উল্লেখ করেন যে একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনের জন্য সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার কোনো বিকল্প নেই।
শনিবার সকালে রাজধানীর নিউ ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনের তৃতীয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিয়াম ফাউন্ডেশনের প্রশংসা করে প্রধানমন্ত্রী জানান যে প্রতিষ্ঠানটির অগ্রযাত্রা প্রমাণ করে বিএনপি সরকার সবসময় একটি প্রশিক্ষিত জনপ্রশাসন দেখতে চেয়েছে।
তিনি জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের চেতনা স্মরণ করে বলেন যে এই রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ একটি জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক শাসনব্যবস্থার অপেক্ষায় ছিল।
প্রধানমন্ত্রী আমলাতন্ত্রকে আরও জনমুখী হওয়ার আহ্বান জানিয়ে প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন এবং বিয়াম ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।
এনএন/ ২৫ এপ্রিল ২০২৬












Be First to Comment