Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
গণভোটের রায় বাস্তবায়নে বিএনপি সরকারের নৈতিক দায় রয়েছে: সাইফুল হক – GBTnews Bangla Press "Enter" to skip to content

গণভোটের রায় বাস্তবায়নে বিএনপি সরকারের নৈতিক দায় রয়েছে: সাইফুল হক

ঢাকা, ৩ এপ্রিল – গণভোটের রায় বাস্তবায়নে বিএনপি সরকারের রাজনৈতিক ও নৈতিক দায়বদ্ধতা রয়েছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, নির্বাচনে বিএনপি গণভোটের পক্ষে আনুষ্ঠানিক প্রচারণা চালিয়েছে এবং হ্যাঁ ভোটের পক্ষে দেশবাসীকে উদ্বুদ্ধ করেছে। এ কারণে গণভোটের রায়ের পক্ষে অবস্থান নেওয়া বিএনপির জন্য একটি গৌরবজনক বিষয় হবে।

শুক্রবার বিকালে রাজধানীর সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ঢাকা মহানগর কমিটির এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাইফুল হক উল্লেখ করেন, গণভোটের অধ্যাদেশ নিয়ে কিছু আপত্তি থাকলেও প্রায় ৭১ শতাংশ ভোটার এর পক্ষে নিজেদের রায় দিয়েছেন। বর্তমান প্রেক্ষাপটে বিপুল এই জনমতকে নাকচ করা একেবারেই বিবেচনাসম্মত হবে না।

তিনি মনে করেন, জাতীয় সংসদে বিএনপির দুই তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা থাকায় এই রায় বাস্তবায়নের ক্ষেত্রে তাদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।

জুলাই সনদের বিভিন্ন সংশোধনী প্রস্তাব প্রসঙ্গে তিনি বলেন, বেশ কিছু প্রস্তাবে বিএনপির নোট অব ডিসেন্ট রয়েছে। এর ফলে সেগুলো বাস্তবায়নের ক্ষেত্রে দলটির ওপর বড় কোনো বাধ্যবাধকতা নেই। তবে এ বিষয়ে বিএনপি নিজেদের রাজনৈতিক দায়িত্বশীলতার পরিচয় দিয়ে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

দেশের বর্তমান জ্বালানি সংকট পরিস্থিতি সম্পর্কে সাইফুল হক বলেন, সরকার গঠনের পর বিএনপি একটি বড় ধরনের চ্যালেঞ্জিং অবস্থার মুখোমুখি হয়েছে। এই সংকট মোকাবেলায় সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকারি ও বেসরকারি অফিস, বিপণিবিতান এবং সুপার মার্কেটসহ সব ক্ষেত্রে অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহারে কঠোরতা আরোপের জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।

মহানগর কমিটির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, মহানগর সম্পাদক আবুল কালাম আজাদ, মীর রেজাউল আলম, বাবর চৌধুরী, মোহাম্মদ সালাউদ্দিন, অ্যাডভোকেট ফায়েজুর রহমান মনিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এনএন/ ৩ এপ্রিল ২০২৬



More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.