Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতে সরকারের উচ্চপর্যায়ের বৈঠক রোববার – GBTnews Bangla Press "Enter" to skip to content

সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতে সরকারের উচ্চপর্যায়ের বৈঠক রোববার

ঢাকা, ২৭ মার্চ – ঈদুল ফিতরের সময় দেশের বিভিন্ন স্থানে ঘটা সড়ক দুর্ঘটনা এবং বিশৃঙ্খলার প্রেক্ষাপটে সড়কে সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে সরকার সমন্বিত পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে।

দেশের সড়ক দুর্ঘটনা রোধ এবং যাত্রীনিরাপত্তা জোরদার করার লক্ষ্যে আগামী রোববার সকাল ১১টায় সচিবালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে একটি উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। এছাড়া সড়ক পরিবহন, মহাসড়ক ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম সেখানে উপস্থিত থাকবেন।

গত ২৪ মার্চ প্রধানমন্ত্রীর নেতৃত্বে সড়ক দুর্ঘটনা রোধ, ঢাকা মহানগরীর ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন এবং সার্বিক নিরাপত্তা বৃদ্ধি নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেই বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে দেওয়া জরুরি নির্দেশনার বাস্তবায়ন এবং অগ্রগতি পর্যালোচনার জন্যই এই নতুন সভার আয়োজন করা হয়েছে।

যানজট নিরসন, নিরাপদ সড়ক নিশ্চিতকরণ এবং দেশের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে এই সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে মন্ত্রণালয়।

সংশ্লিষ্ট দপ্তর, সংস্থা এবং অংশীজনদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সরকার সড়ক দুর্ঘটনা কমানো ও যাত্রীসেবার মানোন্নয়নে বদ্ধপরিকর।

এনএন/ ২৭ মার্চ ২০২৬



More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.