Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
দেশে অরাজকতা সৃষ্টি না করে সরকারকে কাজ করার সুযোগ দিন: মির্জা আব্বাস – GBTnews Bangla Press "Enter" to skip to content

দেশে অরাজকতা সৃষ্টি না করে সরকারকে কাজ করার সুযোগ দিন: মির্জা আব্বাস

ঢাকা, ৮ মার্চ – দেশে কোনো ধরনের অরাজকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি না করে বর্তমান সরকারকে কাজ করার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। যারা সরকার পতনের জন্য বিভিন্নভাবে উসকানি দিচ্ছেন, তাদের ধৈর্য ধরে দেশের স্থিতিশীলতার কথা ভাবার পরামর্শ দেন তিনি।

রোববার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, এক শ্রেণির মানুষের মুখ দিয়ে এমন কথা বের হচ্ছে যে তারা বাসার ইট খুলে নিয়ে আসবে। এগুলো রাজমিস্ত্রি বা শ্রমিকের কাজ। ইট খোলার জন্য কোনো শ্রমিকের প্রয়োজন নেই, আমাদের নিজেদেরই শ্রমিক রয়েছে।

আপনারা ইট খুলতে যাবেন না, এতে হাত-পা ভেঙে যেতে পারে। দীর্ঘ সময় পর দেশে গণতান্ত্রিকভাবে একটি সরকার এসেছে এবং সেই সরকারকে কাজ করার সুযোগ দেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন এই বিএনপি নেতা।

তিনি বলেন, দীর্ঘ ১৮ বছর পর একটি গণতান্ত্রিক সরকার এসেছে। দয়া করে সরকারকে কাজ করতে দিন। আগামী নির্বাচনে জনগণ সিদ্ধান্ত নেবে এই সরকারকে রাখা যায় কি না। এখন নয়, নির্বাচনের সময়ই সেই সিদ্ধান্ত নেওয়া উচিত। সরকারের সমালোচনার প্রসঙ্গে তিনি বলেন, বিগত সরকারের ব্যর্থতা বা দোষ বর্তমান সরকারের ওপর চাপিয়ে দেওয়া ঠিক নয়। একই সঙ্গে গত ১৮ মাসের সরকার এবং গত ১৮ বছরের শাসনের দায় বিএনপির ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে।

দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, যারা এই সরকার পতনের চেষ্টা করছেন, তাদের মনে রাখা উচিত সবার আগে দেশ। দেশটাকে আগে স্থিতিশীল হতে দিন।

আয়োজক সংগঠনের আহ্বায়ক প্রকৌশলী মো. কবীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদস্য সচিব কাজী সাখাওয়াত হোসেন।

এনএন/ ৮ মার্চ ২০২৬



More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.