Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
মঙ্গলবার ঢাকায় রাজনৈতিক ও সরকারি যেসব কর্মসূচি রয়েছে – GBTnews Bangla Press "Enter" to skip to content

মঙ্গলবার ঢাকায় রাজনৈতিক ও সরকারি যেসব কর্মসূচি রয়েছে

ঢাকা, ৪ মার্চ – রাজধানীসহ সারাদেশে সরকারি বিভিন্ন দফতর এবং রাজনৈতিক দলের নানা কর্মসূচির কারণে প্রতিদিন সড়কে চলাচলে সাধারণ মানুষকে বিড়ম্বনায় পড়তে হয়। তাই কাজের উদ্দেশ্যে বের হওয়ার আগে দিনের প্রধান কর্মসূচিগুলো জেনে রাখা জরুরি। মঙ্গলবার ৪ মার্চ ঢাকায় বেশ কিছু গুরুত্বপূর্ণ আয়োজন ও কর্মসূচি রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে সকাল ১১টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা ডিএমপি হেডকোয়ার্টার্স পরিদর্শন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সময়ে সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি মিলনায়তনে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। সেখানে হিফজুল কোরআন ও কোরআন তেলওয়াত প্রতিযোগিতা ২০২৬ এর সিজন ২ এর চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।

দুপুর ২টায় পুরান ঢাকার লক্ষীবাজার ও ধোলাইখাল সড়ক পরিদর্শন করবেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এই পরিদর্শনের সময় ঢাকা সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলীও তাঁর সঙ্গে উপস্থিত থাকবেন।

বিএনপির কর্মসূচির মধ্যে সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি মিলনায়তনে ছাত্রদল আয়োজিত হিফজুল কোরআন তেলওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। এরপর বিকেল ৩টায় কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট হলে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন। সেখানে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। এছাড়া বিকাল ৪টায় শাহবাগের শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে সাবেক মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।

অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সকাল ১১টায় মিরপুর ১১ নম্বরের বি ব্লকে মিল্লাত ক্যাম্পের সামনে পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচির উদ্বোধন করা হবে। এতে প্রধান অতিথি থাকবেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির সেলিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা ১৬ আসনের সংসদ সদস্য কর্নেল (অব.) আব্দুল বাতেন।

এস এম/ ৪ মার্চ ২০২৬



More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.