Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
দুটো শপথই নিলেন এনসিপির নবনির্বাচিত সংসদ সদস্যরা – GBTnews Bangla Press "Enter" to skip to content

দুটো শপথই নিলেন এনসিপির নবনির্বাচিত সংসদ সদস্যরা

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি – সংবিধান সংস্কার পরিষদ এবং সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির নবনির্বাচিত সংসদ সদস্যরাও। দলটির ছয়জন সদস্য শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করা বিএনপির শপথ নেওয়ার পর সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন জামায়াতে ইসলামী ও স্বতন্ত্রভাবে নির্বাচিত সংসদ সদস্যরা। এছাড়া জামায়াতে ইসলামী দলের সংসদ সদস্যরাও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে আজ বিএনপি শপথ নেবে না।

এনএন/ ১৭ ফেব্রুয়ারি ২০২৬



More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.