Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
জাতীয় সংসদ নির্বাচনে ২৫৩ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ঘোষণা – GBTnews Bangla Press "Enter" to skip to content

জাতীয় সংসদ নির্বাচনে ২৫৩ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ঘোষণা

ঢাকা, ১৫ জানুয়ারি – আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের মধ্যে আসন সমঝোতার ভিত্তিতে ২৫৩টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। এসব আসনের মধ্যে জামায়াতে ইসলামী ১৭৯টি আসনে প্রার্থী দেবে। এছাড়া এনসিপি ৩০টি আসনে, বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি আসনে, খেলাফত মজলিস ১০টি আসনে, এবি পার্টি ৩টি আসনে, এলডিপি ৭টি আসনে, বিডিপি ২টি আসনে এবং নেজামে ইসলাম পার্টি ২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। তবে জোটের অন্য তিন দলের আসন আজ ঘোষণা করা হয়নি।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত ৯টার পর রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে ঘোষণাটি দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

তিনি জানান, কিছু আসনে সমস্যা বা ঝামেলা তৈরি হয়েছে, সেগুলো প্রত্যাহারের পর বিষয়টি ঠিক হয়ে যাবে।

সংবাদ সম্মেলনে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, যাকে যে আসনে প্রার্থী করা হয়েছে, তারা শুধু নিজেদের দলের নয়, বরং ১১ দলীয় জোট ও দেশবাসীর প্রার্থী।

এ সময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ ও এহসানুল মাহবুব জোবায়ের, এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, বিডিপির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চাঁদ, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, খেলাফত মজলিসের মহাসচিব আহমাদ আব্দুর কাদের, জাগপার মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, নেজামে ইসলাম পার্টির আনোয়ারুল হক, সাবেক স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ আরও অনেকে।

এনএন/ ১৫ জানুয়ারি ২০২৬



More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.