Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
যুক্তরাষ্ট্রকে ২০ শতাংশ পারস্পরিক শুল্ক কমানোর প্রস্তাব দিলেন উপদেষ্টা খলিলুর রহমান – GBTnews Bangla Press "Enter" to skip to content

যুক্তরাষ্ট্রকে ২০ শতাংশ পারস্পরিক শুল্ক কমানোর প্রস্তাব দিলেন উপদেষ্টা খলিলুর রহমান

ঢাকা, ০৯ জানুয়ারি – যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মার্কিন বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ারের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। বৈঠকে তিনি বাংলাদেশ–যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান পারস্পরিক শুল্কহার ২০ শতাংশ কমানোর প্রস্তাব দেন।

বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত এই বৈঠকে ড. খলিলুর রহমান বলেন, আনুষ্ঠানিক বাণিজ্য চুক্তি কার্যকরের আগেই বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে বাণিজ্য ঘাটতি কমাতে অগ্রগতি অর্জন করেছে। চুক্তির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দিক ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এর প্রেক্ষাপটে বর্তমান ২০ শতাংশ পারস্পরিক শুল্ক কমানোর আহ্বান জানালে রাষ্ট্রদূত গ্রিয়ার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রের উপকরণ ব্যবহার করে তৈরি পোশাক পণ্যের ওপর শুল্ক কমানো বা সম্পূর্ণ প্রত্যাহারের বিষয়টিও গুরুত্বসহকারে দেখা হবে বলে জানান তিনি।

বৈঠকে উভয় পক্ষ অবশিষ্ট বিষয়গুলো দ্রুত নিষ্পত্তি করে পারস্পরিক শুল্ক চুক্তি চূড়ান্ত করার ব্যাপারে একমত হয়। ড. খলিলুর রহমান আশা প্রকাশ করেন, এর ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য ও ব্যবসায়িক যোগাযোগ আরও সম্প্রসারিত হবে।

এ সময় তিনি যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড ব্যবস্থায় বাংলাদেশের অন্তর্ভুক্তির প্রেক্ষাপটে বাংলাদেশি ব্যবসায়ীদের ভ্রমণ সহজ করতে সহায়তা চান এবং বাংলাদেশের বেসরকারি খাতের জন্য ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশন (ডিএফসি) তহবিলে প্রবেশাধিকারের অনুরোধ জানান। রাষ্ট্রদূত গ্রিয়ার এসব বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন।

বৈঠকে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন। ইউএসটিআরের পক্ষে সহকারী ইউএসটিআর ব্রেন্ডান লিঞ্চসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

এনএন/ ০৯ জানুয়ারি ২০২৬



More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.