
আসন্ন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় পরীক্ষার্থীরা কোন কোন মডেলের ক্যালকুলেটের ব্যবহার করতে পারবেন তা নির্ধারণ করে দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা।
সোমবার (১৬ জুন) শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুমোদিত ক্যালকুলেটরের মডেলগুলো হলো— এফএক্স-১০০এমএস, এফএক্স-৯৯১ইএস, এফএক্স-৫৭০এমএস, এফএক্স-৮২এমএস, এফএক্স-৯৯১ইএক্স ও এফএক্স-৯৯১এমএস। এছাড়া, শিক্ষার্থীরা চাইলে সাধারণ ক্যালকুলেটরও ব্যবহার করতে পারবেন।
উল্লেখিত মডেলের ক্যালকুলেটর ছাড়াও শিক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। বিষয়টি অতীব জরুরি বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
/এএস
সুত্রঃ যমুনা টিভি








