Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
ইন্ডিয়ান অব দ্য ইয়ার ২০২৩ হলেন শাহরুখ – GBTnews Bangla Press "Enter" to skip to content

ইন্ডিয়ান অব দ্য ইয়ার ২০২৩ হলেন শাহরুখ

অ্যাওয়ার্ড মঞ্চে কিং খানের পেছনে লেখা ” আই এম দ্য ইন্ডিয়ান ফর অল এজেস’। ছবি: হিন্দুস্তান টাইমস।

২০২৩ সালে বক্স অফিসে হ্যাট্রিক করেন বলিউড কিং শাহরুখ খান। দুর্দান্ত অভিনয়ের জন্য সিএনএন-নিউজ১৮’ এর ইন্ডিয়ান অব দ্য ইয়ারের মুকুট পরলেন এই জনপ্রিয় অভিনেতা। বুধবার (১০ জানুয়ারি) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, বুধবার নয়াদিল্লির তাজ প্যালেসে সন্ধ্যা ৬টায় অ্যাওয়ার্ড শো শুরু হয়। শাহরুখ ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মণি রত্নম, জাভেদ আখতারসহ অনেক ব্যক্তিত্ব।

‘ইন্ডিয়ান অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডস’ নির্বাচিত হয়ে কিং খান বলেন, সব সময় সবার শান্ত থাকা উচিত। শান্ত থেকে কঠোর পরিশ্রম করা উচিত। তাহলে সাফল্য আসবেই।

শাহরুখ আরও বলেন, তিনি প্রত্যাশা ভরা চরিত্রে অভিনয় করতে পছন্দ করেন। তিনি বিশ্বাস করেন, ভালোর ফল সবসময়ই ভাল হয়।

প্রসঙ্গত, শাহরুখের ২০২৩ শুরু হয়েছিল সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ সিনেমার মধ্য দিয়ে। এরপর কিং খানের পরবর্তী সিনেমা ‘জওয়ান’ নিয়েও ছিলো ভক্তদের মধ্যে দারুন উত্তেজনা।

২০২৩ সাল শেষ হয় রাজকুমার হিরানির সিনেমা ‘ডানকি’ দিয়ে। এ সিনেমা দেখতে প্রায় ১ কোটিরও বেশি দর্শক ভিড় করেছিলেন প্রেক্ষাগৃহে। মোট কথা, ২০২৩ সাল খান সাহেবের!

\এআই/

সুত্রঃ যমুনা টিভি

More from বিনোদনMore posts in বিনোদন »
Mission News Theme by Compete Themes.