Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
৭২ উপজেলার ফলাফল হোয়াটসঅ্যাপে পাঠানোর নির্দেশ – GBTnews Bangla Press "Enter" to skip to content

৭২ উপজেলার ফলাফল হোয়াটসঅ্যাপে পাঠানোর নির্দেশ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুর্গম এলাকার ভোটের ফলাফল সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাতে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে। সোমবার (১ জানুয়ারি) ইসির উপসচিব মো. আতিয়ার রহমান বিষয়টি বাস্তবায়নে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা পাঠিয়েছেন।

নির্দেশনায় বলা হয়েছে, দ্বাদশ সংসদ নির্বাচনে তিনটি পার্বত্য জেলা, পদ্মা, মেঘনা, যমুনা তীরবর্তী জেলা বা উপজেলা, সমুদ্র তীরবর্তী উপকূলীয় জেলা বা উপজেলার ভোটকেন্দ্রে নির্বাচনী সামগ্রীসহ ভোটগণার বিবরণীয় রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটানিং কর্মকর্তাদের কাছে পৌঁছাতে বিলম্ব হতে পারে।

এজন্য এসব ভোটকেন্দ্রের আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক ব্যবহৃত ওয়্যারলেসে প্রাপ্ত বার্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তার ভেরিফায়েড হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রাপ্ত ভোট গণনার বিবরণীর ইমেজ কপি প্রেরণ ও গ্রহণের মাধ্যমে দ্রুততার সঙ্গে বেসরকারি প্রাথমিক ফলাফল প্রস্তুত ও পরিবেশন/ঘোষণার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে।

এর আগে, দেশের ২৫ জেলার ৭২টি এলাকাকে দুর্গম ঘোষণা করে ইসি। এলাকাগুলোর মধ্যে রয়েছে― রৌমারী ও রাজিবপুর, গাইবান্ধার ফুলছড়ি, বগুড়ার সারিয়াকান্দি, সিরাজগঞ্জের চৌহলী, সদর (আংশিক) ও কাজীপুর, বাগেরহাটের সরণখোলা, খুলনার দাকোপ ও কয়রা, বরগুনার পাথরঘাটা ও তালতলী, পটুয়াখালীর রাঙ্গাবালী, ভোলার মনপুরা, বরিশালের হিজলা, মুলাদী ও মেহেন্দিগঞ্জ, নেত্রকোনার কলমাকান্দা, দূর্গাপুর, খালিয়াজুরী, মদন ও মোহনগঞ্জ, কিশোরগঞ্জের ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম ও নিকলী, জামালপুরের ইসলামপুর।

এছাড়া রয়েছে মানিকগঞ্জের হরিরামপুর, ফরিদপুরের চরভদ্রাশন, সুনামগঞ্জের দোয়ারা বাজার, ধর্মপাশা, শাল্লা, জামালগঞ্জ, দিরাই, বিশ্বম্ভরপুর ও তাহেরপুর, হবিগঞ্জের বানিয়াচং, আজমেরীগঞ্জ ও লাখাই (হাওড় বেষ্টিত), চাঁদপুরের হাইমচর, লক্ষ্মীপুরের রামগতি, নোয়াখালীর হাতিয়া, চট্টগ্রামের সন্দ্বীপ, কক্সবাজারের মহেশখালী, কুতুবদিয়া ও টেকনাফ, খাগড়াছড়ির পানছড়ি, মহালছড়ি, মানিকছড়ি, মাটিরাঙ্গা, রামগড়, গুইমারা, লক্ষীছড়ি, খাগড়াছড়ি সদর ও দিঘীনালা, রাঙ্গামাটির নানিয়ারচর, বরকল, বাঘাইছড়ি, রাঙ্গামাটি সদর, রাজস্থলী, লংগদু, কাউখালী, কাপ্তাই, জুরাছড়ি ও বিলাইছড়ি এবং বান্দরবান জেলার থানছি, রোয়াংছড়ি, আলীকদম, নাইক্ষ্যংছড়ি, বান্দরবান সদর, রুমা ও লামা উপজেলা।

/এমএন

সুত্রঃ যমুনা টিভি

More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.