Press "Enter" to skip to content

টম উইলকিনসন আর নেই

ব্রিটিশ অভিনেতা টম উইলকিনসন। ছবি: বিবিসি।

মারা গেলেন জনপ্রিয় ব্রিটিশ অভিনেতা টম উইলকিনসন। শনিবার নিজের বাড়িতেই মৃত্যু হয় তার। ঐ সময় তার পরিবার-পরিজন বাড়িতে উপস্থিত ছিলেন। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ‘শেক্সপিয়র ইন লাভ’, ‘দ্য ফুল মন্টি’, ‘রাশ আওয়ার’, ‘মিচেল ক্লেটনে’র মতো বিখ্যাত ছবির এই অভিনেতার মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৫ বছর।

টমের এজেন্ট একটি বিবৃতি প্রকাশ করে তার মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন। তবে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি এখনও।

উইলকিনসনের সহ-অভিনেতা জর্জ ক্লুনি বলেন, তিনি একজন অসাধারণ অভিনেতা ছিলেন। আশা করছি ওপারে তিনি ভালো থাকবেন।

শ্রদ্ধা জানাতে গিয়ে ক্লুনি ভ্যারাইটি ম্যাগাজিনকে বলেন, টম প্রতিটি প্রজেক্ট খুব দায়িত্বের সাথে সম্পন্ন করতেন। সেই সাথে শুটিংয়ের সময় নিজের অভিজ্ঞতা আমাদের শেয়ার করতেন। এক কথায়, টম একজন দারুণ অভিনেতা ছিলেন।

/এআই

সুত্রঃ যমুনা টিভি

More from বিনোদনMore posts in বিনোদন »
Mission News Theme by Compete Themes.