Press "Enter" to skip to content

নৌকার নাহিদ ও গাজীর বিরুদ্ধে লড়বেন তৃণমূল বিএনপির শমসের ও তৈমূর

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩০ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে আলোচিত রাজনৈতিক দল তৃণমূল বিএনপি। বুধবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর তোপখানা রোডে দলটির কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন মহাসচিব তৈমূর আলম খন্দকার।

তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমশের মুবিন চৌধুরী সিলেট-৬ আসন থেকে লড়বেন। ওই আসনে আওয়ামী লীগের প্রার্থী সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আর নারায়ণগঞ্জ-১ আসনে প্রার্থী হবেন তৃণমূল বিএনপির মহাসচিব তৈমূর আলম খন্দকার। নৌকার প্রার্থী বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর সঙ্গে লড়বেন তিনি।

তৈমূর আলম খন্দকার বলেন, আওয়ামী লীগকে ফাঁকা মাঠে গোল দিতে দেয়া হবে না। আর সব দলকে নির্বাচনে আনতে ইসি তফসিল পিছিয়ে দিলে তাতে আপত্তি জানাবে না তৃণমূল বিএনপি।

উল্লেখ্য, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্বাচনী আসন গোপালগঞ্জ-৩ এ প্রার্থীর নাম ঘোষণা করেনি তৃণমূল বিএনপি।

/এমএন

সুত্রঃ যমুনা টিভি

More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.