Press "Enter" to skip to content

বিমানের ককপিটে রণবীরের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে রশ্মিকা!

অ্যানিমাল সিনেমার ‘হুয়া মেয়’ গানের একটি দৃশ্য। ছবি: সংগৃহীত।

ভারতের জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মান্দানা তার আসন্ন সিনেমা ‘অ্যানিমাল’র একটি নতুন পোস্টার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে পোস্ট করেন। সেই পোস্ট নিয়ে ভারত জুড়ে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে। পোস্টারে দেখা যায় বিমানের ককপিটের মধ্যেই রণবীর ও রাশমিকা চুমু খাচ্ছেন। মঙ্গলবার (১০ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

সম্প্রতি মুক্তি পেয়েছে রণবীর কাপুর ও রশ্মিকা মান্দানার নতুন মুভি ‘অ্যানিমাল’র টিজার। ‘অ্যানিমাল’ টিজার থেকে দর্শকদের প্রত্যাশা ছিল অনেক বেশি। টিজারে রণবীরকে পর্দায় পুরোপুরি ভিন্ন আঙ্গিকে দেখা গিয়েছে। ভয়ঙ্কর, উত্তেজনাপূর্ণ, রক্তাক্ত অ্যাকশন চলচ্চিত্রের পূর্বাভাস পাওয়া যাচ্ছে টিজারে।

এদিকে, বুধবার (১১ অক্টোবর) তাদের অভিনীত নতুন ছবি ‘অ্যানিমেল’এর গান ‘হুয়া মেয়’ ইউটিউবে প্রকাশ করা হয়। গানে দেখা যায়, মেঘের দেশে উড়ে ককপিটের মধ্যেই এ জুটি ঠোঁটে ঠোঁট রাখেন। গানের দৃশ্যের প্রয়োজনের এমন ঘনিষ্ঠ দৃশ্যে ক্যামেরাবন্দি হয়েছেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি শেয়ার করে রাশমিকা লেখেন, গানটি হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালম ও কন্নড় সব ভাষায়ই আমার খুব ভালো লেগেছে।

প্রসঙ্গত, অ্যানিমাল চলচ্চিত্রটির পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা। এর আগে, ‘অর্জুন রেড্ডি’ ও ‘কবির সিং’ সিনেমাগুলোর পরিচালনা করেন সন্দীপ।  ‘অ্যানিমাল’ মুভিতে রণবীরের বাবার চরিত্রে রয়েছেন অনিল কাপুর। এদিকে, ভিলেন হিসেবে হঠাৎ দেখা যায় ববি দেওলকেও। মুভিটি চলতি বছরের আগস্ট মাসে মুক্তির কথা থাকলেও, পোস্ট-প্রোডাকশন কাজের কারণে ডিসেম্বর মাসে পেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

/এআই

সুত্রঃ যমুনা টিভি

More from বিনোদনMore posts in বিনোদন »
Mission News Theme by Compete Themes.