Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
ইউপি সদস্যকে কুপিয়ে ও গুলি করে হত্যা – GBTnews Bangla Press "Enter" to skip to content

ইউপি সদস্যকে কুপিয়ে ও গুলি করে হত্যা

up

পাবনা, ১১ ডিসেম্বর – পাবনার অনন্ত বাজার এলাকায় চাঁদা আদায় এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ চলাকালে কুপিয়ে ও গুলি করে বকুল শেখ (৪০) নামে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে হত্যা করা হয়েছে।

আজ শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত বকুল শেখ পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার ছিলেন।

পুলিশ ও এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে অনন্ত মোড়ের সিএনজি ও অটোবাইকের চাঁদা তোলা নিয়ে এলাকার মোখলেছুর রহমান গংয়ের সঙ্গে বকুলের বিরোধ চলছিল। এরই জের ধরে আজ সন্ধ্যা ৭টার দিকে প্রতিপক্ষের একদল সন্ত্রাসী বকুলকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে।

আরও পড়ুন : মশার যন্ত্রণায় অতিষ্ঠ নগরবাসী, করপোরেশনের কার্যক্রম নিয়ে প্রশ্ন

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছিম আহম্মেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে।

ওসি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে-এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

দোগাছি ইউপির চেয়ারম্যান আলী হাসান বলেন, ‘এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজেরা প্রকাশ্যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। একজন ইউপি সদস্যকে এভাবে হত্যা মেনে নেওয়া যায় না।’ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

সুত্র : আমাদের সময়
এন এ/ ১১ ডিসেম্বর

More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.