Press "Enter" to skip to content

বগুড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে আলু বীজ বিতরণ

বগুড়া, ১৩ নভেম্বর ২০২০ (বাসস) : জেলার শিবগঞ্জ উপজেলায় আজজেলা কৃষক লীগের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আলু বীজ বিতারণ করা হয়েছে।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে শিবগঞ্জ পৌরসভা চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব বীজ বিতরণ করা হয়।
শিবগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষক লীগের সহসভাপতি মো. আব্দুল লতিফ তারিন।
উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক বিপুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষক লীগের কৃষি ও পুণর্বাসন সম্পাদক আজমল হোসেন, জেলা কৃষক লীগের সভাপতি মো. আলমগীর বাদশা ও সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক মঞ্জু, শিবগঞ্জ পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান।
অনুষ্ঠানে শিবগঞ্জ উপজেলায় আশিজন কৃষকের মধ্যে জনপ্রতি দশকেজি করে আলু বীজ বিতরণ করাহয়।

More from কৃষিMore posts in কৃষি »
Mission News Theme by Compete Themes.