Press "Enter" to skip to content

এগিয়ে মেহজাবীন!

সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে অনুসরণকারীর সংখ্যার দিক থেকে সম্প্রতি অভিনেত্রী তানজিন তিশা ও নুসরাত ফারিয়াকে পেছনে ফেলেছেন মেহজাবীন চৌধুরী। তার মোট ফলোয়ার সংখ্যা ৫০ লাখ। এই অর্জনে মেহজাবীন ঘরোয়া আয়োজনে কেক কেটে উদযাপন করেন।

এখন এই অভিনেত্রী ইন্সটাগ্রামে বাংলাদেশি তারকাদের মধ্যে জনপ্রিয়তার মাপকাঠিতে সবচেয়ে এগিয়ে রয়েছেন। বাংলাদেশের আর কোনো তারকা, ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানেরও ইনস্টাগ্রামে এতসংখ্যক অনুসারী নেই।

দেখা গেছে, ৪০ লাখ ৭০ হাজার অনুসরণকারী নিয়ে ইন্সটাগ্রামে দ্বিতীয় অবস্থানে রয়েছেন তানজিন তিশা। তৃতীয় অবস্থানে রয়েছেন নুসরাত ফারিয়া, যার বর্তমান ইন্সটাগ্রামের অনুসরণকারীর সংখ্যা ৩০ লাখ ৯০ সহস্রাধিক।

ইন্সটাগ্রামে শীর্ষে পৌঁছানোর অনুভূতি জানিয়ে মেহজাবীন চৌধুরী বলেন, ‌ইন্সটাগ্রামের একটা অডিয়েন্স আছে। যারা ফেসবুকের চেয়ে খানিকটা আলাদা। তারা আমাকে অনুসরণ করে, এটা আমার জন্য ভালো লাগার। শুক্রবার ৫০ লক্ষাধিক ফলোয়ারের মাইলফলক ছুঁয়ে দিলাম, এটা অন্যরকম এক ভালো লাগা। যারা আমাকে অনুসরণ করছেন তাদের আন্তরিক ভালোবাসা জানাই

ডি- এইচএ

সুত্রঃ ভোরের কাগজ

More from বিনোদনMore posts in বিনোদন »
Mission News Theme by Compete Themes.