Press "Enter" to skip to content

লালমনিরহাটে কৃষকের ধান কেটে দিয়েছেন যুবলীগের নেতাকর্মিরা

লালমনিরহাট, ২১ মে ২০২১ (বাসস) : জেলায় আজ সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের খোলাহাটি গ্রামে খোরশেদ আলম নামে এক কৃষকের জমির ধান কেটে দিয়েছেন জেলা যুবলীগের নেতাকর্মিরা।
আজ শুক্রবার লালমনিরহাট জেলা যুবলীগের সভাপতি মোড়ল হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন-এর নেতৃত্বে পঞ্চাশজন নেতাকর্মি কৃষক খোরশেদের ২৭শতাংশ জমির ধান কেটে বাড়িতে তুলে দেন।
কৃষক খোরশেদ আলম জানান, কৃষি শ্রমিকের অভাবে ও করোনা পরিস্থিতিতে আর্থিক সামর্থ্য না থাকায় তিনি সময়মত নিজ জমির পাকা ধান কাটতে পারছিলেন না।জমির ধান কেটে দেওয়ায় তিনি জেলা যুবলীগের নেতাকর্মিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জেলা যুবলীগের সভাপতি মোড়ল হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন জানান, কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনা অনুসারে শ্রমিকের অভাব ও আর্থিক কারণে যাতে কৃষকের ক্ষেতের পাকা ধান নষ্ট নাহয় সেজন্য যুবলীগের নেতাকর্মিরা কৃষক খোরশেদের ২৭শতাংশ জমির ধান কেটে দিয়েছেন।

সুত্রঃ বাসস

More from কৃষিMore posts in কৃষি »
Mission News Theme by Compete Themes.